শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত শিশুর নাম আয়ুশ মন্ডল। বাড়ি ইংরেজবাজার থানার গোবিন্দ মোহনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর তার বাড়ির মধ্যেই একটি পোলট্রি ফার্ম রয়েছে। এদিন দুপুরবেলা ওই পোলট্রি ফার্মের মুরগীকে খেতে দেওয়া ওষুধ মেশানো খাবারের জল খেয়ে নেয় শিশুটি। এর পর অসুস্থ হয়ে পরে সে। এরপর বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরিবারের অভিযোগ দুপুর থেকে রাত হয়ে গেলেও কোন চিকিৎসক শিশুটিকে দেখে নি। রাত্রিবেলা শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে দেখে এই অবস্তায় বাড়ির লোকেরা ওই ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও হাসপাতাল কর্মীদের বিষয়টি জানালেও অভিযোগ তারা এই বিষয়টি উড়িয়ে দেন। কিছুক্ষন পরেই শিশুটির মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে পরিবারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করা হয়েছে। যদিও এনিয়ে হাসপাতাল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
মালদা